*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না B.ED রা জানিয়ে দিলেন সুপ্রিমকোর্ট*
*প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় বিএড এবং ডিএলএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীদের মধ্যে বেশ জটিলতার উদ্ভব হয়েছিল বিভিন্ন রাজ্যে। পচিমবঙ্গে ও তার ব্যাতিক্রম ছিলো না।প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডি.এল.এড প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ নিয়ে বিভিন্ন রাজ্যের প্রশিক্ষিতরা একাধিক মামলা দায়ের করেছিলেন।তারই নিষ্পত্তি হলো আজ।সুপ্রিম কোর্টের বিচারপতিদের আলোচনায়, প্রাথমিক স্তরে পড়ানোর জন্য ডি.এড বা ডি.এল.এড ডিগ্রিধারীরা বিশেষভাবে প্রশিক্ষিত। সেজন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র তাঁদের বিবেচনা করা উচিত। আর যে প্রার্থীরা বি.এড উত্তীর্ণ হয়েছেন, তাঁরা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। তাঁরা শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের ডিভিশনের বেঞ্চ।কিন্তু যে বিএড উত্তীর্ণরা ইতিমধ্যে টেট দিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, তাঁদের কী হবে, সে বিষয়েও আপাতত কিছু জানায়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ।*