breaking news New

*ফিরল করমণ্ডলের স্মৃতি,আবারো ভয়াবহ ট্রেন দুর্ঘটনা*

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। রাঙামাটি স্টেশনে থেকে বেরিয়ে এসেছিল তখন কাঞ্চনজঙ্ঘা ট্রেনটি। রাঙাপানির কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ। মালগাড়ির ধাক্কায় কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের তিনটি কামরা লাইনচ্যুত হয়েছে। উল্টে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা।একটি কামরা আরেকটি কামরার ওপর উঠে গিয়েছে।পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫, আহত ৬০ জন।উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ক্রমশ বাড়ছে আহতদের সংখ্যা। পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক-সহ অন্যান্য কর্মীদের বাতিল ছুটি।ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।দুর্ঘটনাস্থলে যাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।উদ্বেগ প্রকাশ করে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Comment