breaking news New

সপ্তম স্থান অধিকারী অঙ্কিতা সরকার প্রাপ্ত নম্বর 490 | বাংলা দুনিয়া |

এবছরের উচ্চমাধ্যমিক (HS Result 2024) পরীক্ষায় ৪৯০ নম্বর পেয়ে রাজ্যে সপ্তম স্থান অধিকার করল রায়গঞ্জ করোনেশন উচ্চবিদ্যালয়ের (Raiganj Coronation High School) ছাত্রী অঙ্কিতা সরকার। অঙ্কিতার বাড়ি দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলার বংশীহারি ব্লকের শ্যামপুর এলাকায়। তবে মাধ্যমিকের পর সে রায়গঞ্জ করোনেশন উচ্চবিদ্যালয়ে ভর্তি হয়। উচ্চমাধ্যমিকে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিষয় ছিল তার। আগামীতে দক্ষিণবঙ্গের খ্যাতনামা কলেজে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তে চায় অঙ্কিতা। অঙ্কিতার কথায়, ‘পরীক্ষা দিয়ে মনে হয়েছিল ফল ভালোই হবে। পড়াশোনায় মনোযোগ ঠিকমতো দিলে পড়ে সাফল্য আসতে বাধ্য। রাজ্যে সপ্তম স্থান অধিকার করতে পেরে আমি খুব খুশি।’ মেয়ের সাফল্যে খুশি তার মা-বাবাও। অন্যদিকে, রায়গঞ্জ করোনেশন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কালীচরণ সাহা বলেন, ‘একাদশে ভর্তির সময় থেকেই দেখছি মেয়েটির পড়াশোনার প্রতি ভীষণ আগ্রহ। মেয়েটির ফলাফল ভালো হবে সেটা আমরা সকল শিক্ষকই বুঝতে পেরেছিলাম। এবছর মাধ্যমিকে আমাদের বিদ্যালয় রাজ্যের মেধাতালিকায় জায়গা দখল করতে না পারলেও উচ্চমাধ্যমিকে স্থান পেল। আমরা সত্যিই ভীষণ গর্বিত।’

Full Video Link - https://www.youtube.com/watch?v=Dw49QwQb9EA

 

Leave a Comment