breaking news New

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল "স্বাধীনতা পরবর্তীকালীন ভারতীয় দর্শনচর্চা বিষয়ে আলোচনা চক্র

ভারতীয় দার্শনিক গবেষণা পরিষদ (আই সি পি আর) অনুমোদনে গৌড় বঙ্গ বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হল "স্বাধীনতা পরবর্তী কালীন সময়ে ভারতীয় দর্শন চর্চা" বিষয়ে এক দিবসীয় আলোচনাচক্র। অতিথিদের প্রদীপ প্রজ্জলন ও ছাত্র-ছাত্রীদের সমবেত সংস্কৃত গানের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়।উক্ত আলোচনা চক্রে মুখ্য বক্তা ছিলেন বিশ্বভারতী বিভাগের প্রাকৃত পালি ও সংস্কৃত বিভাগের বরিষ্ঠ অধ্যাপিকা ড. ললিতা চক্রবর্তী ও বিশ্ববিদ্যালয় এর কলা বিভাগের ডিন অধ্যাপক ড.সৌরেন বন্দোপাধ্যায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ চন্দন ভট্টাচার্য,রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.স্বপন মাল ও বিভাগীয় অধ্যাপক মন্ডলী।প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী গবেষক,গবেষিকা ও অন্যান্য কলেজ হতে আগত শিক্ষক মন্ডলী এই এই আলোচনা চক্রে অংশগ্রহণ করে। এই আলোচনা চক্রে স্বাধীনতা পরবর্তী সময়কাল হতে বর্তমান সময়ের বিভিন্ন দার্শনিকদের বিশেষতঃ রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামীবিবেকানন্দ ,রামকৃষ্ণ পরমহংসদেব, ঋষি অরবিন্দ , হিরন্ময় বন্দ্যোপাধ্যায়, ফনি ভূষণ তর্কবাগীশ প্রমুখ দার্শনিকের মতবাদ উঠে আসে। এমনকি সুকুমারী ভট্টাচার্যের, মানুষ বাঁচে কেন? প্রবন্ধের রহস্য উন্মোচিত হয় এই আলোচনা চক্রে। অধ্যাপিকা ললিতা চক্রবর্তী বলেন, রামকৃষ্ণ পরমহংস দেবের "যত মত তত পথ"কে প্রাধান্য দিয়ে সকল ধর্মের ঊর্ধ্বে গিয়ে মানবতাবাদকে বা মানব দর্শনকে প্রাধান্য দিলেই ভারত তথা বিশ্বের জাতীয় ঐক্য ও বিশ্ব শান্তি বজায় থাকবে।

For Full Video Link - https://www.youtube.com/watch?v=3vLG55McF2Y

 

Leave a Comment