breaking news New

চাষে সাফল্য আনবে ড্রোন, বাঁচবে বিপুল অর্থ আর শ্রমখবর সারাদিন || বাংলা দুনিয়া ||

পরীক্ষামূলকভাবে ড্রোনের মাধ্যমে কৃষি ক্ষেত্রে কীটনাশক স্প্রে করার উদ্যোগ নিল কৃষি দফতর । রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকদের হাতে কলমে এই ড্রোনের ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এই ড্রোনের মাধ্যমেই এবার কৃষকরা জমিতে কৃষি খাদ্য বা অনুখাদ্য দিতে পারবে খুব সহজে। এই ড্রোনের ধারণ ক্ষমতা ১০ লিটার। ১০ লিটার তরল এক একর জমিতে স্প্রে করা যাবে। ১০ লিটার জলে ৩০০ মিলিলিটার ওষুধ মেশাতে হবে। এই ড্রোনের মাধ্যমে এক একর জমি স্প্রে করতে মিনিট ছয়েক সময় লাগবে। গাছের ১০ থেকে ১৫ ফুট উপরে অতি সূক্ষ্ম কণায় স্প্রে করা হয় যার জন্য গাছের রক্ষণাবেক্ষণ সহজ হয়। কালিয়াগঞ্জ কৃষি দফতরের আধিকারিক মৌমিতা সরকার বলেন এই ড্রোনের মাধ্যমে কৃষকদের কম সময় কম খরচে জমিতে কীটনাশক স্প্রে করতে পারবেন। যেকোনও চাষবাসের ক্ষেত্রেই এবার থেকে এই ড্রোনের প্রয়োগ করা যাবে। উত্তর দিনাজপুর কৃষি দফতর থেকে কৃষকরা এই ড্রোন মেশিনটি কিনে নিতে পারবেন। এই মেশিনটির দাম ৮ লক্ষ টাকা। এক্ষেত্রে এই ড্রোন নিলে সরকার থেকে কিছু সাবসিটি ও পাবেন কৃষকরা । কোন কৃষক যদি চায় এই ড্রোন ভাড়া হিসেবেও নেবে তবে তাঁরা ভাড়াও নিতে পারবেন। তবে এই ড্রোনের ব্যবহারের আগে প্রত্যেক কৃষককে পাইলট ট্রেনিং নিতে হবে। - পিয়া গুপ্তা

Full Video Link - https://www.youtube.com/watch?v=DdGoTpE54gA

Leave a Comment