breaking news New

পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের বোনাস বৃদ্ধি পেল | বাংলা দুনিয়া ।

লোকসভা ভোটের মুখে সুখবর! পশ্চিবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের অ্যাডহক বোনাসের পরিমাণ বাড়িয়ে ছয় হাজার টাকা করা হলো নবান্ন থেকে। রাজ্য সরকারের কর্মী দের মধ্যে যাঁদের মাসিক বেতন ৪২ হাজার টাকা বা তার কম তাঁরা এই সুবিধা পাবেন। সরকারি সূত্রের খবর, এতদিন পর্যন্ত সরকারি কর্মীদের অ্যাডহক বোনাস ছিল ৫৩০০ টাকা। এবার থেকে তা ৭০০ টাকা বাড়িয়ে করে দেওয়া হল ছয় হাজার টাকা। গ্রুপ এ-র কর্মীরা বোনাস পান না। যে সমস্ত গ্রুপ বি এবং গ্রুপ সি রা অনেকদিন থেকে চাকরি করছেন এবং যাঁদের মাইনে বেড়ে ৪২০০০ পার করেছে তাঁরা এই অ্যাডহক বোনাস পাবেন না। স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সরকারি কর্মীদের একাংশের মধ্যে খুশির ঢেউ। এর আগে একাধিক মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক বার্তা দিয়েছিলেন। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, তাঁর কাছে সরকারি কর্মীরা পরিবারের মতো। তাঁদের সুবিধার জন্য যাবতীয় দিক খতিয়ে দেখা হবে। পাশাপাশি পরিষেবা পেতে যাতে মানুষের কোনও অসুবিধা না হয় সেই দিক খেয়াল রাখতে হবে সরকারি কর্মীদের, সেই বার্তাও দেন তিনি । গত কয়েক বছর ধরেই এই উৎসব বোনাস বাড়াচ্ছে রাজ্য সরকার। চলতি বছরেও সেই ধারাবাহিকতা বজায় রইল। ২০২৩ সালে সরকারি কর্মীদের ১০ শতাংশের কিছুটা বেশি ভাতা বেড়েছিল। আর এবার ১৩ শতাংশেরও বেশি উৎসব ভাতা বাড়াল সরকার। প্রসঙ্গত, ২০১৭ সালে সরকারি কর্মচারীরা ৩৬০০ টাকা করে উৎসব ভাতা পেতেন। পরের বছর তা বেড়ে হয় ৩৮০০ টাকা। এরপরের বছর অর্থাৎ ২০১৯ সালে ১২০০ টাকা বেড়ে হয় ৪০০০ টাকা। এমনকী ২০২০ ও ২০২১ সালের কোভিড অতিমারীর সময়েও উৎসব ভাতা বাড়ানো বন্ধ করেনি রাজ্য সরকার।

The Full video link : https://www.youtube.com/watch?v=pPzYvo0_5zg

Leave a Comment