*IBSA World Games: ভারতীয় মহিলা ব্লাইন্ড ক্রিকেট দল গড়ল ইতিহাস, ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে জিত
আইবিএসএ ওয়ার্ল্ড গেমসে অস্ট্রেলিয়াকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে ভারতীয় মহিলা ব্লাইন্ড ক্রিকেট দল। ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে ভারতীয় মহিলা ব্লাইন্ড ক্রিকেট দল। ভারতীয় দল দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সকলের মন জয় করেছে। টুর্নামেন্টে তাঁরা সবকটি ম্যাচ জিতে অপরাজিত থেকেছে। ভারত নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়াকে ১১৪/৮ তে সীমাবদ্ধ করে। এরপর চতুর্থ ওভারে ৪২ রানের সংশোধিত লক্ষ্য তাড়া করে সোনা জয় করে ভারত।