breaking news New

*বিশ্বভারতীর অস্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্বভার নিলেন সঞ্জয় মল্লিক*

*বুধবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর শেষ কার্যকালের মেয়াদ শেষ হলো।অস্থায়ী উপাচার্য হিসেবে নতুন দায়িত্বভার নিলেন বিশ্বভারতীর প্রবীণ অধ্যাপক সঞ্জয়কুমার মল্লিক।বিশ্বভারতীয় উপাচার্য হিসাবে বারবার বিতর্কে জড়িয়েছিলেন তিনি।এমনকি তাঁর আমলে বিশ্বভারতীয় বেশ কিছু পদক্ষেপ নিয়ে অসন্তোষও দেখা গিয়েছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কখনও নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে জমি বিবাদে নাম জড়িয়েছেন, কখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন।সেই বিশ্বভারতীর উপাচার্য পদ থেকে অবসর নিলেন বিদ্যুৎ চক্রবর্তী। আর এই বিশ্বভারতীর কলাভবনেরই ছাত্র ছিলেন সঞ্জয় মল্লিক।বিশ্বভারতী এক্ট এণ্ড স্ট্যাটু অনুযায়ী সিনিয়র মোস্ট অধ্যাপক হিসাবে উপাচার্যের ভার নিলেন তিনি৷ নতুন উপাচার্যকে স্বাগত জানানো হয় বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে।*

Leave a Comment