*জন্মদিনে শতরান জয় করে স্পর্শ করলেন সচিন তেন্ডুলকর কে*
*কোহলির জন্মদিনে সাক্ষী থাকলো গোটা কলকাতা।ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচে বিরাট কোহলি ইডেনে তাঁর ৪৫তম ওয়ান ডে সেঞ্চুরি পূর্ণ করে শচীন তেন্ডুলকারকে স্পর্শ করেছেন। নিজের জন্মদিনে এই ঘটনায় ভারতীয় ক্রিকেট মহলে আলোড়ন পড়ে গিয়েছে। সব থেকে বেশি ওয়ান ডে সেঞ্চুরির নিরিখে সচিন তেন্ডুলকরের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলেন বিরাট কোহলি।২৭৭টি ওয়ান ডে ইনিংসে কোহলি এমন কৃতিত্ব অর্জন করেন। সচিন ৪৫২টি ওয়ান ডে ইনিংসে ব্যাট করে ৪৯টি শতরান করেছেন। এই দিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলি ও শ্রেয়স এর অনবদ্য ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান করে ভারত। ১০১ রানে কোহলি ও ২৯ রানে জাদেজা অপরাজিত থাকেন। কিন্তু দক্ষিণ আফ্রিকা ৮৩ রানে সমস্ত উইকেট হারিয়ে খেলার সমাপ্ত হয়।*