*মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল নেপাল সহ বিভিন্ন রাজ্য*
*গত কাল রাতে নেপালের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের একাধিক এলাকা। কম্পন অনুভূত হয়েছে কলকাতাতেও।ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে কেঁপে উঠেছে অনেকটা এবং এর বিস্তৃতি ছিলো অনেকটা।ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪। হঠাৎই ঘর বাড়ি নড়তে থাকে।অনেকে ঘর থেকে বাইরে বেড়িয়ে পরে।বিভিন্ন মাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে নেপালে অন্তত ১৩০ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী। নেপালের প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, রাতেই জরুরি ভিত্তিতে শুরু হয়েছে উদ্ধারকাজ। জানা গেছে, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের পাহাড়ের কোলে থাকা জাজারকোট গ্রাম। এই গ্রামে প্রায় ২ লক্ষ মানুষ বসবাস করেন। ভূমিকম্পের দাপটে বিপর্যস্ত সমগ্র এলাকা।স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে, ভূমিকম্পের জেরে বহু জায়গার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বহু মানুষকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।*