*বিশ্বকাপে ভারতের কাছে শ্রীলঙ্কার অবিশ্বাস্য হার*
*মুম্বাই এর ওয়াংখেড় স্টেডিয়ামে গত কাল রাতে বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ল ভারতীয় দল।রানের ব্যবধানে এটাই বিশ্বকাপে ভারতের সব থেকে বড় জয়।টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিলেন মেন্ডিস।প্রথমে রোহিত শর্মা রান না পেলে চিন্তার ভাঁজ পরে,কিন্তু সেটা দ্রুত কাটিয়ে ওঠে।বিরাট কোহলি, শুভমন গিলেরার খেলায়।তাদের জুটি ১৮৯ রান। কোহলি করলেন ৮৮ রান। শেষে ৮ উইকেটে ৩৫৭ রান তুলে শ্রীলঙ্কাকে ব্যাট ছাড়লো ভারত।ভারতীয় বোলাররাও ছেড়ে কথা বললো না শ্রীলঙ্কা কে।১৪ রানে ৬ উইকেট অবিশ্বাস্য।তারপর ২২ রানে ৭ উইকেট পড়ে যাওয়া পর শ্রীলঙ্কার জয়ের আর কোনও আশা ছিল না।শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ৫৫ রানে শেষ হল শ্রীলঙ্কার ইনিংস।ভারতীয় বোলারদের মধ্যে সফলতম সেই বাংলার শামি। বিশ্বকাপের ম্যাচে আবার ৫ উইকেট নিলেন তিনি। ৫ ওভার বল করে ১৮ রানে ৫ উইকেট নিলেন তিনি।আসল খেল দেখাল দলের পেস বোলাররাই।বল হাতে আগুন ঝরিয়ে শ্রীলঙ্কাকে পুড়িয়ে ছারখার করে দিলেন মহম্মদ সামি, মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহ শ্রীলঙ্কার ব্যাটিং ডিপার্টমেন্টকে কার্যত গুঁড়িয়ে দেয়।*