দ্বিতীয় হুগলি সেতু মেরামতির জন্য বন্ধ সেতু,বিকল্প রাস্তার ব্যবস্থা
হাওড়া থেকে কলকাতায় যাতায়াতের অন্যতম মাধ্যম হল দ্বিতীয় হুগলি সেতু। সেই সেতুতে শুরু হয়েছে মেরামতির কাজ।দীর্ঘ আট মাস ধরে ধীরে ধীরে চলবে মেরামতির কাজ।এই মত সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার।এই সেতু মেরামতির কাজের কারণে যানজট তৈরি হতে পারে। বিঘ্নিত হতে পারে যাতায়াত ব্যবস্থা। এই ৮ মাস সেতুতে ভারী পণ্যবাহী গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।যানজটের সৃষ্টি যাতে না হয়,তাই বিকল্প রুটের ব্যবস্থা করা হয়েছে।বিকল্প রুট হাওড়া থেকে কলকাতার দিকে এবং বিপরীত দিকে পণ্যবাহী ভারী গাড়ি ডিএলখান রোড হয়ে হসপিটাল রোড, ডাফরিন রোড, মেয়ো রোড, ধর্মতলা আসতে পারবে। আবার সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে টালা ব্রিজ হয়ে ডানলপ দিয়ে নিবেদিতা সেতু রুট ধরে যাতায়াত করতে পারবে। কলকাতা পুলিশ জানিয়েছে, ছয় লেনের রাস্তার মধ্যে দু’টি লেন দিয়ে চলাচল করবে ছোট গাড়ি। বড় গাড়ি এবং লরি চলবে ঘুরপথে।