*রাজ্য সরকারের বিশেষ ক্যাম্প নভেম্বর মাসে,থাকছে বিশেষ সুবিধা*
*পশ্চিমবঙ্গ ভবিষ্যত্ ক্রেডিট কার্ড, পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ ও পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তের কাজ শুরু করার জন্য বিশেষ শিবির করার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।তাই স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ আরও তিন পরিষেবা আরও বেশি করে রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিতে চান। তা এই বিষয় নিয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক ও হয়।বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ২ নভেম্বর থেকে আগামী ১০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন জেলায় জেলায় এই শিবির করা হবে।আগে দুয়ারে সরকারে বহু নাম নথিভুক্ত আছে ,কিন্তু এখনও বহু পরিযায়ী আছে ,যারা এখনও নাম নথিভুক্ত করেনি।এমনকি যে সমস্ত পরিযায়ী পরিবার সহ অন্য রাজ্যে চলে গেছে সেইগুলি ও প্রশাসন তরফে খোঁজ নিয়ে নাম নথিভুক্ত করতে বলা হয়েছে।স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বিষয়টির দিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।এবং এই শিবিরের আগে প্রচার চালানোর কথা ও বলা হয়েছে।যাতে মানুষ জানতে পারে।*