*আয়ুষ ডিসপেনসারি খোলার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার,রাজ্যের প্রতিটি জেলায়*
*রাজ্যজুড়ে এবার আয়ুষ ডিসপেনসারি খোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। শহরতলি এবং গ্রামবাংলার বহু মানুষকে এই পরিষেবা পেতে শহরে আসতে হয়।যথেষ্ট পরিমাণে ওষুধ পায় না।এইবার ছোট স্বাস্থ্য ক্লিনিক রয়েছে সেগুলিতে উন্নীত করে আয়ুষ ডিসপেনসারি করার ব্যবস্থা করতে হবে।সেক্ষেত্রে সরাসরি কর্মসংস্থান হবে। বাংলার ছেলে–মেয়েরা এখানে চাকরি পাবে। আর তাই এই লক্ষ্যেই রাজ্যজুড়ে ১২০টি আয়ুষ ডিসপেনসারি খোলার পরিকল্পনা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।আর এটা গড়ে তুলতে পারলে সমস্ত জেলার মানুষজন সস্তায় ওষুধপত্র পাবেন।কলকাতায় ১৫টি ইউনিট খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। যার মধ্যে ১০টি হোমিওপ্যাথিক এবং ৫টি আয়ুর্বেদিক ডিসপেনসারি। আর যেগুলি ছোট স্বাস্থ্য ক্লিনিক রয়েছে সেগুলিতে উন্নীত করে আয়ুষ ডিসপেনসারি যাতে করা যায় তার ব্যবস্থা করতে হবে।এই বিষয়ে তথ্য চেয়ে পাঠানো হয়েছে বিভিন্ন দপ্তরে।*