breaking news New

*এশিয়ান প্যারা গেমসের জ্যাভলিন থ্রো-তে ফের সোনা ভারতের*

*আবার সাফল্য জ্যাভলিন থ্রোতে বিশ্ব রেকর্ড ভেঙে সোনা জিতেছেন ভারতের অভিজ্ঞ অ্যাথলিট সুমিত আন্তিল। পুরুষদের এশিয়ান প্যারা গেমসের তৃতীয় দিনে জ্যাভলিন থ্রো - F64-এর ফাইনালে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে সোনা ও ব্রোঞ্জ পদক জিতেছেন সুমিত আন্তিল এবং পুষ্পেন্দ্র সিং।প্যারিসে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৭০.৮৩ মিটার ছুড়ে নিজেই বিশ্বরেকর্ড গড়েছিলেন সুমিত। এইবার তিন মিটার বেশি ছুড়ে নিজের নতুন কীর্তি স্থাপন করলেন।চিনের হাংঝো শহরে অনুষ্ঠিত চতুর্থ এশিয়ান প্যারা গেমসে সুমিতের সোনার পারফরম্যান্সের সঙ্গে, গেমসে ভারতের পদক সংখ্যা ৩৭ এ পৌঁছেছে।পুষ্পেন্দ্র সিং ৬২.০৬ মিটার থ্রো করে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।ভারত এখনও পর্যন্ত এশিয়ান প্যারা গেমসে ১০টি সোনা, ১২টি রুপো এবং ১৫টি ব্রোঞ্জ পদক রয়েছে।*

Leave a Comment