breaking news New

*এশিয়ান প্যারা গেমসে পুরুষদের ৫০০০ মিটার দৌড়ে সোনা জিতলো ভারত*

চলতি এশিয়ান প্যারা গেমসের শুরু থেকেই ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতের প্যারা অ্যাথলিটরা। দেশকে পঞ্চম সোনা এনে দিলেন অঙ্কুর ধামা এশিয়ান প্যারা গেমসে।পুরুষদের ৫০০০ মিটার টি ১১ দৌড়ে সোনা জিতলেন এই প্যারা অ্যাথলিট। অন্য যে প্রতিদ্বন্দ্বী ছিলো তাকে কোনো উপেক্ষা না করেই অনেক আগেই রেস শেষ করেছিলেন। আশা করা যায় এইরকম চলতে থাকলে এই গেমসে পদক তালিকায় উপরের দিকেই থাকবে ভারত।এবারে ফল ভালো হলে আগামী বছরের অলিম্পিক্স ও প্যারালিম্পিক্সেও ভালো ফলের আশা বেড়ে যাবে।এশিয়ান প্যারা গেমসের প্রথম দিনই ৬টি করে সোনা ও রুপো এবং ৫টি ব্রোঞ্জ-সহ মোট ১৭টি পদক পেয়েছে ভারত। ২১টি সোনা, ২০টি রুপো, ১৪টি ব্রোঞ্জ-সহ ৫৫টি পদক নিয়ে শীর্ষে চিন। ৭টি সোনা, ৬টি রুপো ও ৫টি ব্রোঞ্জ-সহ ১৮টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে ইরান। ৬টি সোনা, ৬টি রুপো ও ৮টি ব্রোঞ্জ-সহ ২০টি পদক নিয়ে তৃতীয় স্থানে উজবেকিস্তান। এখন ৪ নম্বরে ভারত। তবে দ্বিতীয় স্থানে উঠে আসা কঠিন নয়।

Leave a Comment