breaking news New

*দুর্গাপুজো কার্নিভাল এর দিন অনেক রাত্রি পর্যন্ত মেট্রো পরিষেবা*

প্রতিবছরের মত এবছরেও দশমীর পর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রেড রোডে শহরের অত্যন্ত জনপ্রিয় পুজোগুলিকে কার্নিভাল আয়োজনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ৷ শুক্রবার এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রোরেল কর্পোরেশনের পক্ষ থেকে যে কলকাতার রোড রোডে দুর্গাপুজো কার্নিভালের দিন মধ্যরাত পর্যন্ত পাওয়া যাবে মেট্রো পরিষেবা।ব্যস্ত সময়ে প্রতি ৬ অথবা ৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে বলে খবর।মেট্রোর উত্তর–দক্ষিণ করিডর অর্থাৎ ব্লু লাইনে ওইদিন মধ্যরাতি পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে। ফলে কার্নিভাল দেখার পর নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবেন মানুষজন।উত্তর-দক্ষিণ করিডরে ২৩৪টি পরিষেবার পরিবর্তে ২৫২ টি মেট্রো চলবে।অন্যান্য সময়ে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ মেট্রো রাত ৯:২৮ টায় পাওয়া যায়। তবে এদিন তার পরিবর্তে ১০:৫৮ টায় ছাড়বে শেষ মেট্রো । কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো রাত্রি সাড়ে ৯ টার পরিবর্তে ১১ টায় পাওয়া যাবে।

Leave a Comment