*উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং শুরু হলেও, কোর্ট এর নির্দেশ ছাড়া নিয়োগ এখনই নয়*
*উচ্চ প্রাথমিক পরীক্ষার্থীদের জন্য আনন্দ সংবাদ। পুজোর মুখে খুশির আমেজ।উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া পিছিয়ে যাওয়ায় হতাশ ছিলো চাকরিপ্রার্থীরা।আজ এই মামলার শুনানি ছিলো।এই মামলার সমাপ্তিতে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং শুরু করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।১৪০০০ শুন্যপদে নিয়োগের কাউন্সেলিং শুরুতে আর বাধা রইলনা।২০১৬ সালের উচ্চ প্রাথমিকে কাউন্সেলিং-এ ছাড় পেল স্কুল সার্ভিস কমিশন।তবে কাউন্সেলিং করাতে পারবে কমিশন কিন্তু আদালতের নির্দেশ ছাড়া নিয়োগ নয় বলেই জানাল ডিভিশন বেঞ্চ।*