*নবমী ও দশমীতে নিম্নচাপের আশঙ্কা জানালো হওয়া অফিস*
মহালয়া শেষ শুরু দেবীপক্ষের। উদ্বোধন হয়ে গেছে শহরের বেশ কিছু বড় পুজোর।এখন মহালয়া থেকেই অনেকে ঠাকুর দেখতে শুরু করেছেন।তবে ভিড় শুরু হবে ষষ্ঠী থেকে সরকারি ছুটি শুরু হচ্ছে ওই দিন থেকে।কিন্তু কেউই চাইনা পুজোর দিন গুলি বৃষ্টিতে ভিজতে। তারই মাঝে হওয়া অফিসের শোনানো দুঃখের খবর।এইবার পুজোয় ঘনাচ্ছে নিম্নচাপের আশঙ্কা।তবে প্রথম দিনগুলো ভালো কাটলেও নবমী ও দশমীর দিন বৃষ্টির সম্ভবনা প্রবল।আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত ঘোরাঘুরি করতে কোন অসুবিধা নেই কারণ এই সময়ে আবহাওয়া বেশ ভালো থাকবে।